কুতুবদিয়ার এক ঝাঁক মেধাবী ও স্বপ্ন সারথীরা যাদের হাত ধরেই দ্বীপশিখার যাত্রা শুরু এবং একদিন তাদের দ্বারাই ও তাদের উত্তরসূরীদেরকে নিয়ে দ্বীপশিখা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে তা বাস্তবায়িত হবে, জন্মস্থান কুতুবদিয়ার সব সমস্যা সমাধানে একদিন না একদিন কেউ এগিয়ে আসার পর্যায়ে চলে গিয়ে সমস্যা সমাধান করবে এবং কারো না কারো হাত ধরেই কুতুবদিয়ার সব সমস্যার একটা স্থায়ী সমাধান হবে।
#একদিন এই মেধাবীদের মধ্যে কেউ না কেউ দেশ পরিচালনায় নিয়োজিত হবে, ব্যাংকিং সেক্টরে নেতৃত্ব দিবে, কর্পোরেট সেক্টরে রাজত্ব করবে, রাজনৈতিক নেতা হয়ে দেশ ও দশের সেবা করবে।
#সবাই নিজেরা নিজেদের মত করে একদিন প্রতিষ্ঠিত হয়ে, নিজেদের পছন্দমত সেক্টরের সর্বোচ্চ পর্যায় অধিষ্ঠিত হয়ে কুতুবদিয়ার মুখ উজ্জ্বল করবে( যেভাবে অগ্রজরা করে গেছেন), দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশাবাদই ব্যক্ত করি।
#দ্বীপশিখা চিরজীবী হউক।
#কুতুবদিয়া চিরজীবী হউক।
#বাংলাদেশ চিরজীবী হউক।
#পিকনিক২০১৮
#দ্বীপশিখা(কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)