"শিকড়ের টানে ফিরি,
শিকড়ই আমার শিখরে যাওয়ার সিঁড়ি।"
দ্বীপশিখা কর্তৃক আয়োজিত
নবীনবরণ, কৃতী-সংবর্ধনা ও মিলনমেলা- ২০২৪
গতকাল ২৬/১০/২০২৪ তারিখে বহুল জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো। এই মহতি আয়োজনে সাগরকন্যা কুতুবদিয়ার বিশিষ্টজনসহ ঢাকাস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একঝাঁক মেধাবী তরুণদের সমাগমে মুখরিত ছিল ঢাবির সিরাজুল ইসলাম লেকচার হল।
এই আয়োজনে সভাপতিত্ব করেছেন দ্বীপশিখার বর্তমান সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আ ম ম নাসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব খোরশেদ আলম চৌধুরী।
আমাদের সাথে এই মহতি আয়োজনে উপস্থিত ছিলেন
বাংলাদেশ কাস্টমস এর সাবেক সহকারী কমিশনার জনাব আবুল কাশেম। আমাদের প্রোগ্রামে মঞ্চে উপবিষ্ট ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সাবেক প্রধান জনাব মঞ্জুরুল আনোয়ার।
আমাদের প্রোগ্রাম আলোকিত করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
আমাদের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট জনাব আলমগীর কবির। আমাদের সাথে আরো যুক্ত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের উপপরিচালক সার্জন কমান্ডার জনাব এস এম বেলাল উদ্দিন।
আমাদের সাথে উপস্থিত ছিলেন দ্বীপশিখার প্রধান উপদেষ্টা এবং পিনকন ফ্যাশন সোর্সিং এর কর্ণধার
জনাব মোমেন আকসা।
আমাদের প্রোগ্রামে সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব আরমান শাকিল ভাই সহ অসংখ্য প্রথিতযশা ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পরিচালনা করেছেন দ্বীপশিখার বর্তমান কমিটির সহসভাপতি রহিমা আক্তার এবং সাধারণ সম্পাদক রাফসান বিন হোসাইন।
বরাবরের মতই মুখরিত এই আয়োজনে সম্মানিত অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে সকলে সমৃদ্ধ হয়েছি। সকল জুনিয়রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনের বড় প্রাপ্তি। শিক্ষার্থী ছাড়াও অসংখ্য গুণগ্রাহী ব্যক্তিবর্গ আমাদের এই আয়োজনে উপস্হিত ছিলেন আপনাদের সকলের প্রতি সবিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি আগামীতেও আমাদের ভ্রাতৃত্বের এই মেলবন্ধন অটুট থাকবে। অত্যাসন্ন প্রোগ্রামগুলোতেও সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।