বর্তমান পৃথিবী চির পরিবর্তনশীল। তাই গতানুগতিক পড়াশোনা দিয়ে বর্তমান পৃথিবীতে নিজের ছাপ রাখা দুষ্কর। বর্তমান বিশ্ব চায় নতুন কিছু, বর্তমান বিশ্ব চায় আধুনিক কিছু, বর্তমান বিশ্ব চায় উচ্চশিক্ষায় শিক্ষিত তরুণ সমাজ যারা সমাজের উন্নয়নে হয় না পিছু।
তাই দ্বীপশিখা ( কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) গত ১৯ই অক্টোবর-২০২৩ কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজে আয়োজন করেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে অধ্যায়নরত এবং সদ্য পাশকৃত ছাত্র-ছাত্রীদের জন্য
"উচ্চ শিক্ষার স্বপ্ন, সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার-২০২৩"।
উচ্চশিক্ষার স্বপ্ন দেখার সার্থকতা, এবং এর ফলে আগত ভবিষ্যৎ সম্ভাবনা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে অধ্যায়নরত এবং সদ্য পাশকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে সেমিনারে উপস্থিত ছিলেন
কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয় জনাব জহিরুল ইসলাম এবং কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শুভ রঞ্জন চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনায় এবং শিক্ষার্থীদের জন্য উপদেশমূলক আলোচনা করেন দ্বীপশিখার সভাপতি মোঃ শওকত আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে আলোচনা ও তাদের সাথে প্রশ্নোত্তরে আসেন সংগঠনটির দপ্তর সম্পাদক আরফাতুল ইসলাম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ আজহার উদ্দীন, আপ্যায়ন বিষয়ক উপ-সম্পাদক আহেলী করিম ময়ূরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।দ্বীপশিখার পক্ষ থেকে সম্মানিত অতিথি ও আলোচকদের দ্বারা তাদের পুরস্কৃত করা হয়।
সহযোগিতার ছিলেন
পিংকং ফ্যাশন সোর্সিং
কোস্ট ফাউন্ডেশন
Prestige feed & Ingredient
Green Belt trust