শিকড়ের টানে ফিরি,
শিকড়ই আমার শিখরে যাওয়ার সিঁড়ি।
বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গের বুক জুড়ে অসংখ্য গাঙচিল, সারি সারি মাছ ধরার নৌকা আর ঝাউ বিথীকা শোভিত বালুকাময় সৈকতে জোয়ার-ভাটার কলতানে মুখরিত সাগরকন্যা কুতুবদিয়া বাংলাদেশের মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। সমুদ্রের বুক চিরে সমস্ত আলো যখন নিভে আসে ঠিক তখনই জ্বলে উঠে কুতুবদিয়ার বাতিঘর। বাতিঘরের সেই আলোকে ঢাকার বুকে ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকাস্থ কুতুবদিয়ার একদল মেধাবী শিক্ষার্থী। যাদের সমন্বয়ে "কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা", সংক্ষেপে দ্বীপশিখা নামে পরিচিত। দ্বীপশিখা একটি সম্পূর্ণ স্বাধীন, অরাজনৈতিক ও ছাত্র কল্যাণমূলক সংগঠন। উক্ত সংগঠনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসেবে আছেন কুতুবদিয়ার গর্বিত ও প্রতিষ্ঠিত মেধাবী অগ্রজরা। যাদের দিকনির্দেশনায় দ্বীপশিখার আজকের এই অবস্থান।
ঢাকাস্থ কুতুবীদের একমাত্র সংগঠন 'দ্বীপশিখা' আজকের দিনে সাফল্যের ৭ম বর্ষে পদার্পণ করছে।
#শুভ_জন্মদিন_দ্বীপশিখা 🎂🎂🎂🎂🎂
#৬ষ্ট_প্রতিষ্ঠাবার্ষিকীর_শুভেচ্ছা 🔃🔃🔃🔃
#সাফল্যের_৭ম_বর্ষে_পদার্পণ 🎈🎈🎈🎈🎈
দ্বীপশিখার অগ্রযাত্রায় পাশে থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ। আশা করি সামনেও আপনারা এ ধারা অব্যাহত রাখবেন।
উল্লেখ্য যে, ১২ই মে, ২০১৭ সালে ঢাবি সিনেট ভবনের নিচতলাতে ‘শিক্ষা', ‘প্রগতি’ ও ‘বন্ধন’- এ তিনটি মূলনীতিকে সামনে রেখে নিম্নোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা) আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ:
------------------------------
★ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে সংঘবদ্ধ রাখা।
★ অত্র উপজেলার ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে সম্মুখীন যে কোন ধরণের সমস্যার সমাধান-কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
★ কুতুবদিয়া হতে আগত শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া, বিষয় নির্বাচন ও হলে আসন প্রাপ্তির বিষয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।
★ কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা, সুশিক্ষিত হওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করা এবং এক্ষেত্রে সাধ্যমত সহযোগিতা করা।
★ প্রাকৃতিক দুর্যোগ যেমন - ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও মহামারীতে এলাকাবাসীর পাশে দাঁড়ানো।
★ কুতুবদিয়ার বিভিন্ন সমস্যার সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে সংঘবদ্ধভাবে ভূমিকা রাখা।
★ ঢাকাস্থ কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিদের সাথে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা।
★ সর্বোপরি, কুতুবদিয়াকে শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে সমৃদ্ধশালী করা।
দ্বীপশিখার কিছু সাম্প্রতিক ও রুটিন কাজের মধ্যে অন্যতম হল:
--------------------------------------------------------------------
১. ঢাবিসহ ঢাকাস্থ অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহে স্নাতক পর্যায়ে ভর্তিচ্ছুদের সার্বিক সহযোগিতা প্রদান।
২. নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজন।
৩. ইফতার মাহফিল ও আলোচনা সভা আয়োজন।
৪. ইদ পুনর্মিলনী আয়োজন।
৫. বার্ষিক বনভোজন আয়োজন।
৬. কুতুবদিয়ার গণ মানুষের দাবিসমূহ অত্র এলাকার এমপি মহোদয়ের কাছে উপস্থাপন।
৭. কুতুবদিয়া সরকারি কলেজ, ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে এবং কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনারের আয়োজন।
৮. দ্বীপশিখা স্মরণিকা-২০১৯ প্রকাশ।
৯. মহামারি করোনা পরিস্থিতিতে কুতুবদিয়ার অসহায় ও দরিদ্র মানুষের কাছে “রমজান ইফতার উপহার" বিতরণ।
১০. বাৎসরিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন।
১১. কুতুবদিয়ার ১৭ টা স্কুল ও ৮ টা পাবলিক প্লেসে বৃক্ষরোপণ কর্মসূচি (ঘেরাওসহ ২৫০+ গাছের চারা রোপণ করা হয়)।
১২. দ্বীপশিখার সদস্য ব্যতীত কুতুবদিয়ার সকল স্তরের শিক্ষার্থীদের মধ্য থেকে "লেখা আহবান-২০২০-২১"। বিজয়ীদের পুরস্কিত করা।
১৩. " বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক অনলাইন সেমিনার -২০২০।"
১৪."আলোকিত মানুষের সাথে দ্বীপশিখা" শিরোনামে ১৯ পর্বের ফেইসবুক লাইভ সংলাপ ।
আগামী প্রজন্মের কাছে একটি টেকসই, নিরাপদ ও সমৃদ্ধ কুতুবদিয়া উপহার দিতে পারলে দ্বীপশিখার প্রয়াস সাফল্যমণ্ডিত হবে।
Video link
https://www.facebook.com/watch/?v=219320660966849