University of Dhaka Signup Log in
Dwipshika(দ্বীপশিখা)
শিক্ষা
প্রগতি
বন্ধন
নবীনবরণ ও ইফতার

নবীনবরণ, কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল-২০২৩

IMG

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার শিক্ষার্থীদের প্রাণের সংগঠন " দ্বীপশিখা" কতৃক আয়োজিত 'নবীনবরণ, কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ এপ্রিল (২০২৩) শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের ফার্মেসী লেকচার থিয়েটারে এই মহতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।নবীনবরণ ও ইফতার মাহফিলে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অনার্স ও মাস্টার্স শেষ করে চাকরি জীবনে যারা পদার্পণ করেছেন তাদেরও সরব উপস্থিতি ছিল। শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য ও সংগঠনের সার্বিক স্বতঃস্ফূর্ত পরিচালনার জন্য সম্মানিত অতিথিগণের জ্ঞানগর্ভ আলোচনা দ্বীপশিখার অগ্রযাত্রার দিশারী হবে এই প্রত্যাশা। কুতুবদিয়ার রত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আ.ম.ম নাসির উদ্দীন বলেন, কুতুবদিয়ার এত শিক্ষার্থী এত চ্যালেঞ্জ মোকাবেলার করে ঢাবিসহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে; এই বিষয়টা আনন্দের। স্বপ্নবাজ মেধাবীদের বিশ্ববিদ্যালয় জীবনে ভালো করার জন্য বিভিন্ন বিষয়ে সম্যক ধারণা প্রদান করেন এবং সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি দেন। আরও উপস্হিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, কুতুবদিয়ার শিক্ষার্থীরা বরাবরই প্রতিভার স্বাক্ষর রেখে যাচ্ছে। তাদের সামনে বিশাল চ্যালেঞ্জ যার জন্য একটি মুহূর্ত অপব্যয় না করে এখন হতে দৃঢ়চিত্তে চেষ্টায় লেগে যেতে হবে এবং তবেই স্বপ্নজয় সম্ভব। বাংলাদেশ কাস্টমস এর সহকারী কমিশনার জনাব আবুল কাশেমও শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

কৃতী শিক্ষার্থীদের মধ্যে উপস্হিত ছিলেন : এজাম উদ্দিন

পরীক্ষক (রসায়ন), রসায়ন পরীক্ষণ উইং

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)

সাদ্দাম হোছাইন

সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

বাংলাদেশ সিভিল সার্ভিস (সড়ক ও জনপদ)

শিহাব উদ্দিন চৌধুরী

লিগ্যাল & এস্টেট অফিসার

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড

স্ব স্ব বিভাগের ফলাফলের ভিত্তিতে দুজনকে মেধাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন:

এজাম উদ্দিন ( স্নাতকোত্তর)

শওকত আলম (স্নাতক)

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন, রেজাউল করিম চৌধুরী

নির্বাহী পরিচালক, কোস্ট ট্রাস্ট

আলমগীর কবির

এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

মশিউর রহমান

শিক্ষক(ইংরেজি), এমিনেন্স কলেজ

শফিকুর রিদোয়ান আরমান শাকিল

উপপরিচালক (সেবা) (সিনিয়র সহকারী সচিব),বিসিএস প্রশাসন একাডেমি

প্রধান উপদেষ্টা মোমেন আকসা

সিইও, পিংকন ফ্যাশন সোর্সিং

বর্তমান কমিটির দায়িত্বে আছেন

সভাপতিঃ শওকত আলম, সমুদ্র বিজ্ঞান, ঢাবি

সাধারণ সম্পাদকঃ সাইমুল হুদা সিদ্দিকী, পরিসংখ্যান, ঢাবি। এই অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন মাসুদ আহমেদ।

অত্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানে বক্তারা দ্বীপশিখার উত্তরোত্তর সাফল্য কামনা করে এই সংগঠনের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।