University of Dhaka Signup Log in
Dwipshika(দ্বীপশিখা)
শিক্ষা
প্রগতি
বন্ধন
সাধারণ সভা

কমিটি ঘোষণা, দায়িত্ব হস্তান্তর-২০২৩

IMG

"কুতুবদিয়া"

বাংলাদেশের বুকে দক্ষিণ পূর্বে অবস্থিত।

বাতিঘর এবং লবণের জন্য বিখ্যাত, সাগর সমান বিশাল স্বপ্ন নিয়ে লালিত ছোট একটি উপজেলা। এই দ্বীপ উপজেলার শিকড়ের আবদ্ধ সুদূর ঢাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রচেষ্টা, শ্রম ও ভালবাসা দিয়ে গড়া একটি পরিবার

"কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশান, ঢাকা" সংক্ষেপে "দ্বীপশিখা"।

দ্বীপশিখা নিজের অগ্রযাত্রা শুরু করে ১২ই মে, ২০১৭ সালে কয়েকজন তরুণ শিক্ষার্থীদের হাত ধরে, যারই ধারাবাহিকতায় ২৪শে ফেব্রুয়ারী ২০২৩, রোজ শুক্রবার, বিকেল ৩.৩০ এ দ্বীপশিখার ২০২৩-২৪ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা, দায়িত্ব হস্তান্তর ও পুরাতন কমিটির বিদায় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই সভায় বক্তব্য ও পরবর্তী কমিটির জন্য দিকনির্দেশনা দেন দ্বীপশিখার উপদেষ্টা মোঃ আখলাকুর রহমান গালিব ভাই,আব্দুল মজিদ ভাই, মাসুদ আহামেদ ভাই, বিদায়ী সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস ভাই, নব-নির্বাচিত সভাপতি মোঃ শওকত আলম ভাই, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাইমুল হুদা সিদ্দিকী ভাই। আলোচনায় সাধারণ সম্পাদক সাইমুল হুদা সিদ্দিকী ভাই আগামীতে ও অনুষ্ঠিত সকল কার্যক্রম নিয়ে পরিকল্পনা ব্যক্ত করলেন এবং নব-নির্বাচিত সম্পাদকদের থেকে পরামর্শ নিলেন। সভার শেষ পর্যায়ে সদস্যদের জন্য কুইজের আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন সাইমা আলম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ রিপন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যৌথভাবে আব্দুল মজিদ ভাই ও মোঃ আকতারুল হামিদ। তারপর ফুল দিয়ে নব-নির্বাচিত কমিটির সদস্যদের বরণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়।দায়িত্ব হস্তান্তর কার্যক্রম শেষে সন্ধ্যাকালীন হালকা নাস্তার মাধ্যমে সভার ইতি টানা হয়।