দ্বীপশিখা ভ্রমণ ২০২৩
প্রকৃতির সান্নিধ্যে একটি আনন্দঘন দিন কুতুবী পরিবারের।
"শিকড়ের টানে ফিরি,শিকড়ই আমার শিখরে যাওয়ার সিঁড়ি"
জিন্দাপার্ক যেতে যেতে ২৫টাকায় জনপ্রিয় ব্র্যান্ডের আধুনিক মোবাইলসেট সহ আরো হাজার হাজার লক্ষ লক্ষ আকর্ষণীয় পুরস্কার জেতার 'লোভ' বেচাকেনা চলবে, এই লোভের বেচাকেনা কিন্তু র্যাফেল ড্র এর আগ অবধি চলবে, তো কাড়াকাড়ি করা চলবেনা।
যাত্রাপথত হালকাপাতলা গান বাজনা চলিবু, সেই মতে মানসিক প্রস্তুতি লই আঁইবানদে-এরি😉
তারপর ভড়রগরি আঁরা জিন্দাপার্ক পৌঁছি-যাইয়ুঁম, ইনশাআল্লাহ।
জিন্দাপার্ক পৌঁছে নিজেদের মতো সময় কাটাবো, পুরো জিন্দাপার্ক নিজেদের মনে করে ঘুরবো, ছবি তুলবো, আড্ডা মারবো এবং যত্রতত্র ময়লা ফেলবো না।
ঘুরাঘুরি, ছবি তোলা, আড্ডা শেষ করে ১২টায়(sharp) পূর্বঘোষিত লাঞ্চের জন্য নির্ধারিত স্থানে চলে আসবো।
জুমা এর সালাতের আগেই আমরা দুপুরের খাবার সেরে নিবো।
জুমার পর আমরা আবার নির্ধারিত স্থানে এসে জমায়েত হবো, আমাদের নির্ধারিত ইভেন্ট শুরু হবে।
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব "মাসুদ আহমেদ" এর পরিচালনায় আমরা অভিনয় সম্পর্কিত
"দুটো ইভেন্ট" পাবো।
অংশগ্রহনকারী বিজয়ীরা পাবে কোটি কোটি টাকা মূল্যের উপহার।
তারপরেই "খেলাধুলা"
**হাঁড়িভাঙ্গা
**বালিশ খেলা
**মোরগ লড়াই এবং
**বরফ-পানি জাতীয় যেকোন একটা খেলা।
বিজয়ীরা পাবে কোটি কোটি টাকা দামের উপহার।
খেলাধুলার পরেই "কুইজ পর্ব"
এবারো বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার।
এবার থাকছে "ওপেন গিফট"
এই সেগমেন্টের উপহার যার আগে যে লুফে নিতে পারে।
সবশেষে কোটি কোটি টাকা মূল্যের পুরস্কার বিজয়ী এবং র্যাফেল ড্র এর বিজয়ীদের নিয়ে হবে ''পুরস্কার বিতরণী'' পর্ব।
সন্ধ্যার নাস্তা সমেত ফেরার জন্য গাড়িতে বসবো আর ট্যুর শেষ😁
বিশেষ দ্রষ্টব্য-
শীতকালের দিন আর জুমাবার মাথায় রেখে সময়ের প্রতি সচেতন থাকবেন সবাই।