দ্বীপশিখার ৪র্থ বারের মত প্রচেষ্টা কুতুবদিয়ার দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর।সমুদ্রে কারফিউ কারণে ক্ষতিগ্রস্হ ৬০ জন জেলের মুখে হাসি ফুটানোর ক্ষুদ্র চেষ্টা।
দ্বীপশিখার আহ্বানে সাড়া দিয়ে "উপকূলীয় ত্রাণ" ব্যবস্থা করার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ। 💝
আজকে ধুরুং হাই স্কুল ও কবি জসিম উদ্দিন হাই স্কুলের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের সময় উপস্হিত ছিল বাংলাদেশ নৌবাহিনীর টিম ও দ্বীপশিখার সদস্যরা।
এ পর্যন্ত কুতুবদিয়ার মোট ২৬৫ পরিবারকে সহযোগিতা করতে পেরে 'দ্বীপশিখা পরিবার' নিজেদেরকে ধন্য মনে করে।
শুরুটা হয়েছিল, মহামারী করোনার কারণে প্রতিবারের মতো দ্বীপশিখা কর্তৃক আয়োজিত ‘ইফতার মাহফিল’ আয়োজন করা সম্ভব হচ্ছিল না বিধায় ইফতার মাহফিলের জন্য বাজেটকৃত সকল অর্থ কুতুবদিয়াবাসীর কল্যাণে ব্যয় করার প্রত্যয় গ্রহণ করে দ্বীপশিখা পরিবার।শুরুতে আমাদের টার্গেট ছিল ১০০ পরিবার।
তারই সম্মিলিত প্রয়াসে আমরা ১ম পর্বে ৪ ইউনিয়নের ৮০ টা পরিবারের ঘরে ঘরে গিয়ে দ্বীপশিখার সদস্যরা "রমজান ইফতার উপহার" পৌঁছে দিতে সক্ষম হয়।
আমাদের ঐ উদ্যোগে এগিয়ে আসে কুতুবদিয়ার ও কুতুবদিয়ার বাইরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।যার ফলশ্রুতিতে আমরা ২য় বার ৬ ইউনিয়নের ৭০ টি পরিবারের কাছে "রমজান ইফতার উপহার" পৌছে দিতে পেরেছি।
এই ইভেন্টে আমাদের সংগ্রহীত মোট অনুদান=৬৯,০৪০/-
করোনা পরিস্থিতি যখন আরও খারাপ হতে থাকলে আমরা চিন্তা করলাম আমাদের ইভেন্টকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব।সেই চেষ্টায় আমাদের কাছে এগিয়ে আসে দ্বীপশিখার তথা কুতুবদিয়ার কয়েকজন শুভাকাঙ্ক্ষী।তারা দ্বীপশিখার আহ্বানে সাড়া দিয়ে 'উপকূলীয় ত্রাণ' ম্যানেজ করে দেয় কুতুবদিয়াবাসীর জন্য।
ফলে,৩য় পর্বে ৫০ জন দরিদ্র মানুষের মুখে ইদের আগের দিন আমরা হাসি ফুটাতে চেষ্টা করি।সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ নৌবাহিনী। বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে এসিল্যান্ড এর উপস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে সেই ত্রাণ বিতরণ করা হয়।
সর্বশেষ, আমাদের কয়েকজন শ্রদ্ধেয় ভাই ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় আমরা ৪র্থ পর্বে ত্রাণ বিতরণ করতে পারি।
৪র্থ পর্বে বিতরণের সুবিধার্তে দুইটা জোনে বিভক্ত করে আমরা ত্রাণ বিতরণ করি। এ পর্বে আমরা মোট ৬০ জন জেলেকে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিতে সক্ষম হয়।
উত্তর জোনঃ ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ।
দক্ষিণ জোনঃকবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ।
তাছাড়া আমরা আরও ৫ জনকে নগদ অর্থ সহযোগিতা করতে সক্ষম হয়।
আমাদের এই মহতী উদ্যোগে আন্তরিক পরামর্শ, আর্থিক অনুদান ও অনুপ্রেরণা দিয়ে কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হৃদয়বান মানুষজন উৎসাহ যুগিয়েছেন।সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
বাংলাদেশ নৌবাহিনীকে অসংখ্য ধন্যবাদ।। স্যালুট।
এই উদ্যোগে দ্বীপশিখার প্রায় ১০০ জন সদস্য পত্যক্ষ ও পরোক্ষভাবে শ্রমও সহযোগিতা করেছেন।সকলকে ধন্যবাদ। ❤
ইনশাআল্লাহ।আগামী দিনে ও আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।
বিশেষ প্রয়োজনে ইনবক্স করবেন আমাদের পেইজে/ইমেইলে।আমরাই আপনার সাথে যোগাযোগ করব।
ধন্যবাদান্তে,
দ্বীপশিখা( কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)
ইমেইল: dwipshikha.ksa@gmail.com