University of Dhaka Signup Log in
Dwipshika(দ্বীপশিখা)
শিক্ষা
প্রগতি
বন্ধন
ইফতার ১ম ও ২য় পর্ব

রমজান উপহার বিতরণ-২০২০

IMG

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

সম্মানিত কুতুবদিয়াবাসী,

আসসালামুআলাইকুম!

“দ্বীপশিখা”

ঢাকা শহরে অধ্যয়নরত কক্সবাজার জেলার অন্তর্গত দ্বীপ উপজেলা কুতুবদিয়ার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সম্পূর্ণ স্বাধীন, অরাজনৈতিক ও ছাত্র-কল্যাণমূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকাস্থ কুতুবদিয়ার ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবনে সম্মুখীন বিভিন্ন সমস্যার সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কুতুবদিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার প্রতি উদ্বুদ্ধকরণ এবং কুতুবদিয়া সুরক্ষা ও টেকসই উন্নয়নে গণমানুষের দাবীসমূহ যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের নিমিত্তে কাজ করে যাচ্ছে ‘দ্বীপশিখা (কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)’।

সম্প্রতি মহামারী করোনার কারণে প্রতিবারের মতো দ্বীপশিখা কর্তৃক আয়োজিত ‘ইফতার মাহফিল’ আয়োজন করা সম্ভব হচ্ছেনা বিধায় ইফতার মাহফিলের জন্য বাজেটকৃত সকল অর্থ কুতুবদিয়াবাসীর কল্যাণে ব্যয় করার প্রত্যয় গ্রহণ করে দ্বীপশিখা পরিবার। আমাদের এই মহতী উদ্যোগে আন্তরিক পরামর্শ, আর্থিক অনুদান ও অনুপ্রেরণা দিয়ে কুতুবদিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হৃদয়বান মানুষজন উৎসাহ যুগিয়েছেন। তারই সমন্বিত প্রয়াসে কুতুবদিয়ার ৬টি ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক মোট ২৬৫ পরিবারকে ‘রমজান উপহার’ হিসেবে মোট ৪ পর্বে ইফতার সামগ্রী প্রদান করতে পেরে দ্বীপশিখা পরিবার নিজেকে ধন্য মনে করে।

ধন্যবাদান্তে,

দ্বীপশিখা ( কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা)

ইমেইল: dwipshikha.ksa@gmail.com