University of Dhaka Signup Log in
Dwipshika(দ্বীপশিখা)
শিক্ষা
প্রগতি
বন্ধন
সেমিনার

উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার-২০১৮

IMG

আমাদের কুতুবদিয়ার ভূ-সম্পদ খুব বেশি সুরক্ষিত নয়।যেকোন সময় সমুদ্রের অতল গর্ভে হারিয়ে যেতে পারে। 🙁

আমাদের একমাত্র সম্পদ আমাদের শিক্ষা।

যেটির মাধ্যমে দ্বীপ কুতুবদিয়া এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।দ্বীপশিখার(কুতুবদিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,ঢাকা) গত ২০ এবং ২১ জুনের যথাক্রমে কুতুবদিয়া কলেজ এবং ধূরুং কলেজের উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার দু'টির উদ্দেশ্য ছিলো কুতুবদিয়ার শিক্ষাকে আরো বেশি সমৃদ্ধিশালী করা,কুতুবদিয়ার ছাত্র-ছাত্রীদের আরো বেশি ঢাকামুখী করা।আমাদের সেমিনার দু'টিকে সফল এবং স্বার্থক করতে কুতুবদিয়া উপজেলা প্রশাসনসহ যারা বিভিন্ন স্তরে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি দ্বীপশিখা কৃতজ্ঞ।

ভবিষ্যতেও দ্বীপ কুতুবদিয়ার সার্বিক উন্নয়নে দ্বীপশিখা কাজ করে যাবে নিরলসভাবে।আশা করছি আমাদের সকল কাজে আমরা একইভাবে সবাইকে পাশে পাবো।

আমাদের সেমিনার দু'টির স্পন্সর হওয়ার জন্য দ্বীপশিখা কোস্ট ট্রাস্ট এবং এর নির্বাহী পরিচালক কুতুবদিয়ার কৃতি সন্তান জনাব রেজাউল করিম চৌধুরীর প্রতি দ্বীপশিখা বিশেষভাবে কৃতজ্ঞ।আশা করছি ভবিষ্যতেও দ্বীপশিখা কোস্ট ট্রাস্টকে সবসময় পাশে পাবে।