University of Dhaka Signup Log in
Dwipshika(দ্বীপশিখা)
শিক্ষা
প্রগতি
বন্ধন
নবীনবরণ,কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল

নবীনবরণ,কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল-২০১৮

IMG

আলহামদুলিল্লাহ।সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো দ্বীপশিখার নবীনবরণ,কৃতি সংবর্ধনা ও ইফতার মাহফিল।

আমাদের ২৭ তারিখের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলো বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব আ ম ম নাসির উদ্দিন,সাবেক সচিব জনাব খোরশেদ আলম চৌধুরী,পরিকল্পনা কমিশনের যুগ্ম প্রধান জনাব মনজুরুল আনোয়ার,সাবেক এম.পি. জনাব উইন্ড কমান্ডার জহিরুল ইসলাম,বাংলাদেশ মেডিক্যাল কলেজের এনেসথেশিয়া বিভাগের অধ্যাপক জনাব মেজর(অব.) ডা. নুরুল আমিন,কাস্টমস কর্মকর্তা(অব.) জনাব মো: আবুল কাশেম,পিংকন ফ্যাশন সোর্সিং এর সিইও জনাব মোমেন আকসা,সহকারী জজ জনাব মুহাম্মদ বেলাল হোছাইন,বাপেক্সের সহকারী ব্যবস্থাপক জনাব প্রকৌশলী মো: সাদ্দাম হোসেনসহ ঢাকাস্থ কুতুবদিয়ার অনেক বিশিষ্টজন।

ঢাকা শহরের তীব্র যানজট উপেক্ষা করে আমাদের সম্মানিত অতিথি এবং ঢাকাস্থ কুতুবদিয়ার ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিলো দেখার মতো।অনুষ্ঠান সফল করতে বিভিন্ন সময়ে যারা বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করছে দ্বীপশিখা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে।